|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংরার নদী মাঠ ক্ষেত ভালবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংরার এ সবুজ করুণ ডাঙায়;
|
||