|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
যোগীন্দ্রনাথ সরকার কাজের ছেলে 'দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ, দু'টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।' পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল; ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।
'দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ, দু'টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।'
বাহবা বাহবা- ভোলা ভূতো হাবা খেলিছে তো বেশ। দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ। 'দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ, ডিম ভরা বেল, দু'টা পাকা তেল, সরিষার কৈ।'
ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে, ঘোষেদের ননী: আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি। দাদখানি তেল, ডিম-ভরা বেল, দু'টা পাকা দৈ, সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!
এসেছি দোকানে-কিনি এই খানে, যদি কিছু পাই; মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই! দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ, চিনি-পাতা চাল, দু'টা পাকা ডাল, ডিম-ভরা দৈ।
|
||