|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ
সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া- মন্ত্রধ্বনি) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে! বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
আর কি হে হবে দেখা?- যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রুপ কর তুমি; এ মিনতি, গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।
|
||