|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
জসীমউদদীন খুকির সম্পত্তি
শিউলি নামের খুকির সনে আলাপ আমার অনেক দিনের থেকে হাসিখুশি মিষ্টমিশি অনেক কথা কই যে তারে ডেকে। সেদিন তার কইনু 'খুকি- কী কী জিনিস কওতো তোমার আছে? সগৌরবে বলর, অনেক-অনেক কিছু আছে তাহার কাছে; সাতটা ভাঙা পেন্সিল আর নীল বরণের ভাঙা দু-খান কাঁচ, মারবেল আছে তিন-চারটে, কড়ি আছে গণ্ডা ছ কি পাঁচ। ডলি পুতুল, মিনি পুতুল, কাঠের পুতুল, মাটির পুতুল আর- পুঁতির মালা, রঙিন ঝিনুক, আরও অনেক খেলনা আছে তার। আছে তাহার পাতার বাঁশি, টিনের উনুন, শোলার পাখির ছা, সাতটা আছে ঝুমঝুমি তার আর আছে তার একটি খেলার মা।
|
||