|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
গোলাম মোস্তফা প্রার্থনা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারি সকাশে যাচি হে শকতি তোমারি করুণাকামী।
সরল সঠিক পূণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে-পথে যে-পথে তোমার প্রিয়জন গেছে চলি।
যে-পথে তোমার চির-অভিশাপ যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ হে মহাচালক,মোদের কখনও করো না সে পথগামী।
|
||