|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
রজনীকান্ত সেন স্বাধীনতার সুখ বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই- “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা 'পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।'' বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।''
|
||