|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
শেখ ফজলুল করিম স্বর্গ ও নরক
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
|
||