|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
আল মাহমুদ ভর দুপুরে
মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে! মাছের মত দেখতে এ কোন পাটুনি ভর দুপুরে খাটছে সখের খাটুনি। ওমা এ-যে কাজল বিলের বোয়ালে পালের দড়ি আটকে আছে চোয়ালে আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে, ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে।
কোথায় যাবে কোন উজানে ও-মাঝি আমার কোলে খোকন নামের যে-পাজি হাসেছ, তারে নাও না তোমার নায়েতে গাঙ-শুশুকের স্বপ্নভরা গাঁয়েতে; সেথায় নাকি শালুক পাতার চাদরে জলপিপিরা ঘুমায় মহা আদরে, শাপলা ফুলের শীতল সবুজ পালিশে থাকবে খোকন ঘুমিয়ে ফুলের বালিশে।
|
||